ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

আত্রাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৪:৩০

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। 

শুক্রবার সকাল ৯ টা থেকে নৌকাবাইচে অংশ নেয় বিভিন্ন জেলার ৩২টি নৌকা। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলার দয়ার সাগর, মায়ের দোয়া, স্বপ্নের তৈরি, একতা এক্সপ্রেস, সোনার বাংলা, বাংলার বাঘ অন্যতম। 
 
আইসিটি প্রতিমন্ত্রী পলক এমপি বলেন, নৌকা বাইচ নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে বছরের পর বছর ধরে চলে আসছে। অনেক এলাকা থেকেই হারিয়ে গেছে নৌকা বাইচের উৎসব তবে চলনবিলের মানুষ চিরায়িত বাঙ্গালির অতীত ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছে। নৌকা বাইচের আয়োজন চলনবিলের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব