ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাঁশখালীতে জমি জবরদখল চেষ্টার অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৩ বিকাল ৫:১৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপিতে জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারিক সুত্রে জানা যায়,উপজেলার সাধনপুর ইউপির ফোরক আহমদের মেয়ে ফরিদা ইয়াছমিন নামে এক জমি মালিকের কাছ থেকে দলিল নং ২৩১০ মূলে ২ গন্ডা বা চার শতক,দলিল নং ৮১৪  মূলে ৫ গন্ডা বা ১০ শতক,এবং একই জমি মৌরশি সুত্রে মালিক মৃত্যু শফিকুল ইসলামের পুত্র আব্দুল কাদের নামে একজনের কাছ থেকে দলিল নং- ২১৪৬ মূলে ১ গন্ডা এক কড়া এবং মেয়ে হুরাইন জান্নাত এর কাছ থেকে দলিল নং ২৩৮৩ মূলে ২ কড়া,যাহার বিএস জরিপের রেকর্ডীয় বিএস খতিয়ান নং ১৮৩৩ এবং বিএস খতিয়ান নং ১৮৩৬ হইতে আগত সৃজিত খতিয়ান নং ৩৬২৩ এর বিএস ১১০৮৩ ও ১১০৮২ দাগাদারি ৮ গণ্ডা ৩ কড়া জমি উচিত মূল্যে সর্বমোট ৪টি দলিল মূলে উপরোক্ত দাতাগণ  একই উপজেলার কাথরিয়া ইউপির হালিয়া পাড়া গ্রামের মোস্তফা আলীর পুত্র মোঃ আবু তালেব নামে (ভুক্তভোগী)'র কাছে বিভিন্ন ধাপে বিক্রি করেন।সেই মতে বিএস ১১০৮২ ও ১১০৮৩ নং দাগদ্বয়ের আন্দরে দলিল দাতাগণ যথাসময়ে দলিল গ্রহীতা আবু তালেব (ভুক্তভোগী) বরাবর আপোষ চিহ্নিত মতে দখল বুঝাইয়া দেন।


উক্ত মতে শান্তিপূর্ণ ভাবে দখল স্থিত থাকিয়া জমি মালিক আবু তালেব বহু অর্থ ব্যয় করিয়া মাটি ভরাট পূর্বক উক্ত জমির চার পার্শ্বে পাকা স্থাপনা নির্মাণ করিয়া শান্তিপূর্ণ  ভোগদখলে স্থিত আছি।কিন্তু বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন জমি হওয়া  অর্থাৎ জমির মূল্য বৃদ্ধি পাওয়াতে এরই মধ্যে সাধনপুর ইউপির দোষারী পাড়া(দুয়ারী) পাড়া এলাকার মোঃ ইসহাক মিয়ার পুত্র মাহমদ রশিদ এবং একই এলাকার সিরাজুল হকের পুত্র আবু তৈয়ব (তৈয়ব) প্রতিপক্ষের লোকজন তাকে হয়রানি করার মানসে ওই জমি জবরদখল চেষ্টা করছে বলে জানান জমি মালিক আবু তালেব।
অপরপক্ষের মাহমুদ রশিদ জানান,আমরা আরএস এবং বিএস জরিপ মূলে জায়গার মালিক,আর আবু তালেব নামের লোকটা খরিদা মুলে মালিক,সে জায়গা ভরাট করছে এবং জায়গাটিতে পাকা স্থাপনাও দিয়েছে আবু তালেব,কিন্তু মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করার সময় আমরা তাকে বাঁধা দিয়েছিলাম,কিন্তু সে বাঁধা না মেনে আবু তালেব আমাদের জায়গাতে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করেছিল,তাই আমাদের জায়গা আমরা চাই।
এবিষয়ে জবরদখল চেষ্টাকারীদের হয়রানি থেকে বাঁচতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন খরিদা মুলে জমি মালিক আবু তালেব।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন