ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ভারতকে হারিয়ে দেশে ফিরল টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:১৭

দলের ব্যাটিং বিপর্যয় দেখে ধারণা হয়েছিল এবার হয়তো শূন্য হাতেই এশিয়া কাপ থেকে ফিরতে হবে বাংলাদেশ দলকে। তবে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে গতকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে টিম টাইগার্স দারুণ এক জয় পেয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জরিত দলের মাঝে। সান্ত্বনার সেই জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। 
নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতকে হারালেও আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সাকিব আল হাসানদের। সে কারণে আজ (শনিবার) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে গতকাল কলম্বোয় খেলতে নেমেছিল দু’দল। তবে ম্যাচটি বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য অনুষ্ঠিত হওয়ার দরকারই ছিল। শেষ পর্যন্ত মেঘ-বৃষ্টির শঙ্কা ছাপিয়ে পুরো ম্যাচই গড়িয়েছিল মাঠে। যেখানে শেষ কয়েক ওভারের নাটকীয়তায় সাকিবের দল ৬ রানে জয় পেয়েছে।
এদিন আগে ব্যাট করে সাকিবের ৮০, তাওহীদ হৃদয়ের ৫৪ এবং নাসুম আহমেদের ৪৫ রানের সুবাদে বাংলাদেশ ২৬৫ রানের লড়াকু পুঁজি পায়। এরপর বোলিংয়ে অভিষিক্ত তানজিম সাকিব থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীরা নিয়ন্ত্রিত ডেলিভারি করেছেন। বিপরীতে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করলেও হার ঠেকাতে পারেনি ভারতীয়রা।

এমএসএম / এমএসএম

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি