ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরের ৫টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:২৭

রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ  ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেয়া বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলেন, তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, সরনজাই ইউনিয়নের সরকার পাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে।এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত