লুডু চ্যাম্পিয়ন মিসেস ইমু, রানার আপ মিসেস লতিফ রানা
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ভাবীদের লুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আজকালের খবরের মিসেস ইসমাঈল হুসাইন ইমু, রানার আপ হয়েছেন দৈনিক সকালের সময়ের মিসেস আব্দুল লতিফ রানা। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন দৈনিক জনতার মিসেস আবু জাফর।
শুক্রবার সকাল ১১টায় লুডু খেলা শুরু হয়। খেলা পরিচালনা করেন আবু জাফর ও ইসমাঈল হুসাইন ইমু। এসময় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, প্রশিক্ষণ সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু ও ক্র্যাবের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রানা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত থেকে লুডু খেলা উপভোগ করেছেন।
গত ৩ সেপ্টেম্বর দুপুরে ক্র্যাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দাবা খেলার মধ্য দিয়ে এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩ শুরু হয়। ইতোমধ্যে দাবা ও কল ব্রিজ ক্যারম একক ও ক্যারম দ্বৈত, লুডু খেলা শেষ হয়েছে। এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু (ভাবীদের জন্য), ফুটবল ও ক্রিকেট।
এমএসএম / এমএসএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত