ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উপকূল রক্ষায় বনায়নের বিকল্প নেই পাটোয়ারী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৪:১২

সমুদ্রের আগ্রাসন রোধ ও উপকূল রক্ষার দৃঢ় প্রত্যয়ে চট্টগ্রামের বাঁশখালীর সমুদ্র তীরবর্তী উপকূলে সুসজ্জিত সবুজ বনায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা শফিকুল আমিন পাটোয়ারী।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বঙ্গোপসাগর তীরবর্তী বাঁশখালী উপকূলের খানখানাবাদ, বাহারচড়া,রত্মপুর,সরল,গণ্ডামারা সমুদ্র তীরবর্তী এলাকায় সবুজ বনায়নের অপরূপ সৌন্দর্য্য ফুটে উঠার দৃশ্য।

রেঞ্জ অফিস সুত্রে জানা যায়, সাম্প্রতিক ঘূর্ণিঝড় চিত্রাংয়ের সময় সমুদ্রের প্রবল ঢেউয়ের স্রোতে ধ্বংস হয়ে গিয়েছিলো ইতিপূর্বে গড়ে উঠা ঝাউ বাগান। ইতিমধ্যে অনেক বনায়ন করেছি,এরই মধ্যে ২০২৩ অর্থ বছরে নতুন ভাবে ম্যানগ্রুপ বাগান এলাকায় ১'শ ৫০ হেক্টর এবং স্টিভ বাগানে ১০ কি.মি. এলাকা জুড়ে চারা রোপণ করা হয়।আর ওইসব চারা গুলোর মধ্যে ম্যানগ্রুপ বাগানে কেওড়া, বাইন, গেঁওয়া এবং স্টিভ বাগানে আকাশমণি,ঝাউ,তড়ই,স্বনালু,নীল,কাট বাদাম, জ্বলফাই,সাজনা,আমলকী ও শিমুলসহ বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে উপকূলীয় রেঞ্জ অফিস সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ শফিকুল আমিন পাটোয়ারী বলেন,আমি বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে উপকূলের মানুষের স্বার্থে সমুদ্রের আগ্রাসন রোধ কল্পে ও বেড়িবাঁধ রক্ষার নিমিত্তে সবুজ বনায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি,যেহেতু সমুদ্রের প্রবল স্রোতের আগ্রাসন রোধ ও উপকূলীয় এলাকার সুরক্ষার জন্যে তীরবর্তী এলাকায় বনায়নের বিকল্প নেই।

তাই পূর্বের ন্যায় এবছরেও ম্যানগ্রুপ বাগানে ১৫০ হেক্টর এবং স্টিভ বাগানে ১০ কি.মি. এরিয়াজুড়ে চারা রোপণ করা হয়েছে,স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী যদি আন্তরিক হয় তাহলে এই বাগান শতভাগ সফলতার সাথে গড়ে তুলতে পারবো বলে আমি মনে করি।এছাড়াও এবছরে আরো বড় বনায়ন প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা ছিলো কিন্তু চর এলাকার বালির ওপর পর্যাপ্ত পলি মাটি জমাট না হওয়াতে সেটা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির