ক্যাঙ্গারুদের বিপক্ষে সন্ধ্যায় নামছে টাইগাররা
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সেই সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে টাইগারদের এটি প্রথম সিরিজ জয়।
দুদলের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
অস্ট্রেলিয়ার একগাদা শর্ত পূরণ করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কড়া নিরাপত্তায় চলমান এই সিরিজে এখন পর্যন্ত টাইগারদেরই জয় জয়কার। সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
অবশ্য সিরিজ শুরুর আগে বাংলাদেশ সমর্থক তথা বাংলাদেশের লক্ষ্য হয়তো ছিলো ভালো খেলা। মাঠে গড়ানোর আগে কৌতুহলি সমর্থকদের প্রশ্ন ছিলো, এবার কি অজিদের বিপক্ষে প্রথম জয়টা পাবো! অবশ্য সমর্থকদের এমন ভাবনায় দোষ ছিলো না। কারণ অপর পক্ষের বিশ্বসেরা বোলিং লাইন আপ আর দুর্দান্ত সব ব্যাটারের বিপক্ষে জয়ের ভাবনাটা ভাবা বোধহয় ‘অন্যায়ই ছিলো’।
সে যাই হোক না কেন চতুর্থ টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহতই রাখতে চায় লাল-সবুজের পতাকাধারীরা। তা তো চাইবেই। কেননা এই সংস্করণে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শেষ ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে তারা। এর আগে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে এর আগে এত ধারাবাহিক ছিলো না টাইগাররা।
অন্যদিকে, সময়টা মোটেও অজিদের পক্ষে যাচ্ছে না। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে ঢাকায় এসেছে তারা। এখনও ঘুরছে হারের বৃত্তে। শেষ ৫ ম্যাচের মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ওয়েড-মার্শরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
বেন ম্যাকডারমোট, ম্যাথু ওয়েড(অধিনায়ক), মিচেল মার্শ, মোসেজ হ্যানরিকুইস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো