ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন ফারজানা আক্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২৩ বিকাল ৫:৪৬
মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে এক সঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূ।
 
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান ভূমিষ্ঠ হয়। এদিকে একসঙ্গে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তবে স্বাভাবিক সময়ের আগেই জন্ম নেওয়ায় এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে  জানিয়েছেন চিকিৎসকরা। তাই তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে।
 
জানা গেছে, ফারজানা আক্তার ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের সেনাবাহিনীর সদস্য শরিফুলের স্ত্রী। এই দম্পতির ঘরে আরো দুই কন্যা সন্তান রয়েছে বলেও জানা যায়।
 
হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. তামান্না জানান, শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে বাচ্চা জন্ম দেন তিনি । বর্তমানে মা ও বাচ্চারা সুস্থ আছেন।
 
চিকিৎসকরা জানায়, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই বাচ্চা ডেলিভারির পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে গেছেন।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত