ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন, ফিরলেন সৌম্য-মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৩ রাত ১১:৩৩

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

এছাড়া এশিয়া কাপে বাজে পারফর্ম করার কারণে দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। এই তালিকার বাকি দুই নাম আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন। 

একাধিক নিয়মিত সদস্য বিশ্রামে থাকায় দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই ফেরার তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দলের একাংশ। ইংল্যান্ড সফরে থাকা দলটির বাকি সদস্যরা আসবেন রোববার বিকেল ৫টায়। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবার আসবে কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে