ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

এবার ৩০০ আসনেই নির্বাচন করব : জিএম কাদের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৯-২০২৩ রাত ১১:৫৭

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমরা আর কারও সঙ্গে নির্বাচন করব না। উত্তরের মানুষ যেহেতু আমাদের সঙ্গে আছে তাদের নিয়ে এবার ৩০০ আসনে নির্বাচন করা হবে। আমার বিশ্বাস উত্তরাঞ্চলের মানুষ এই আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে। তাই সবার আগের মতো সমর্থন প্রয়োজন। লাঙ্গল এখনো হারিয়ে যায়নি। সবাইকে মাঠে কাজ করে সেটা প্রমাণ করতে হবে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে। সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। যা কখনোই মেনে নেওয়া যায় না।

জিএম কাদের বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নীরবে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমেই শুরু হয়েছে। আজকে যে রাস্তায় পিচ ঢালা হচ্ছে তা জাতীয় পার্টিই করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হাসানের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এটিউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, মোস্তফা সেলিম বেঙ্গল প্রমুখ।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা