বাবাকে হারালেন পেসার রুবেল
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার বাবাকে হারিয়েছেন। তার বাবা সিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ (রোববার) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।
ফেসবুক পোস্টে টাইগার পেসার লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’
জানা গেছে, বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’
‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর রুবেল ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ