ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

বাঁশখালীতে জায়গা দখল করতে গিয়ে পুলিশে আটক-২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:১৭

চট্টগ্রামের বাঁশখালীর শেখরখীলে দেশীয় তৈরি (অস্ত্র) দা,কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে জায়গা জবরদখল করতে হামলা, ৯৯৯ -তে কল দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়ার পর ঘটনাস্থল থেকে  দুই আসামী পুলিশে আটক,কিরিচ,মাস্তুল উদ্ধার।

জানা যায়,১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার শেখেরখীল ইউপির ৫ নং ওয়ার্ডের আনচুর আলী মিয়াজি পাড়ার মোঃ ইলিয়াস নামের এক প্রবাসীর বসতভিটা সংলগ্ন জায়গা জবরদখল করার উদ্দেশ্যে একই এলাকার শাহাবুদ্দিনের নেতৃত্বে দেশীয় (অস্ত্র)দ্যা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে ৮/১০ জন লোক ওই প্রবাসীর পরিবারের উপর অতর্কিত হামলা চালায়, এসময় ভুক্তভোগী পরিবার থেকে সরকারি ৯৯৯-তে কল দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়,ঘটনাস্থল থেকে দুই আসামীকে আটক করে পুলিশ,আটককৃত আসামিদের কাছ থেকে কিরিচ ও হেমার(মাস্তুল) উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলোঃ শেখেরখীল ইউপির ৫ নং ওয়ার্ডের বাদশাহর মিয়ার ছেলে শাহাব উদ্দিন এবং ১ নং ওয়ার্ডের মৃত্যু আবুল কালামের পুত্র অর্থাৎ ১ নং আসামী শাহাবুদ্দিনের মেয়ের জামাই আজিজুল হক।
এই বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুজিনা বেগম বাদী বাঁশখালী থানায় আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে আটককৃত আসামি শাহাব উদ্দিনের এর নেতৃত্বের আসামী আজিজুল হক, আব্দুস ছবুর,শাহাবুদ্দিনের স্ত্রী শারমিন আক্তারসহ আরো ৮/১০ জন সশস্ত্র লোক দেশীয় তৈরি দ্যা,কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে মোঃ ইলিয়াস নামের এক প্রবাসীর বসত ভিটার জায়গা জবরদখল করতে গিয়ে বসত ভিটার ঘেরাবেড়া  ভাংচুর করতে চাইলে,বাদী পক্ষের লোকজন আসামীদের অন্যায়কাজে বাঁধা দিলে উল্লেখিত আসামীরা বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায়।এতে মনছুর আলমের স্ত্রী ফাতেমা জান্নাত, জাহাঙ্গীর আলমের স্ত্রী রহিমা বেগম এবং বাদশাহ মিয়ার স্ত্রী রওশন আরা বেগমসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল জানান, এবিষয়ে দু'পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ মিমাংসা করার জন্যে অনেক বার সালিশ বৈঠক হয়েছে, থানায়ও বৈঠক হয়েছে,কিন্তু আসামী শাহাবুদ্দিন সালিসি বিচারের তোয়াক্কা না করেই এই ঘটনা করেছে,গায়ের জোরে প্রবাসী ইলিয়াসের বসত ভিটা সংলগ্ন জায়গা জবরদখল করতে গিয়ে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলা করেছে,এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক,আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই ঘটনা নিন্দা জানাই।


এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ এসআই তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিন এবং তার মেয়ের জামাই আজিজুল হক নামে ২ আসামীকে আটক করতে সক্ষম হই।ধৃত আসামীদ্বয়ের কাছ থেকে কিরিচ এবং হেমার (মাস্তুল)উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

সুন্দরবনে নতুন আতঙ্ক 'পরগাছা': শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে প্রাণভোমরা সুন্দরী গাছ

ব্যয় বৃদ্ধি রোগে আক্রান্ত উন্নয়ন প্রকল্প

লালমনিরহাটে মধ্যরাতে সাংবাদিককে আটক, সকালে মুসলেকায় মুক্তি

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ

রাজস্থলীতে মাদকের স্বর্গরাজ্য ধরা ছোয়া বাইরে পাচারকারী জৈনক রাজনৈতিক চক্র সম্রাট প্রভাবশালী

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা অনুষ্ঠিত

"অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লুতফরের ঘরে মানবতার আলো জ্বাললেন পলাশ রহমান"

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

রায়গঞ্জে ‘বিনা সুদে পুঁজি চাই’ ব্যানার টাঙিয়ে মানবসেবায় শফিকুল, চান মানবিক সহায়তা

ভূরুঙ্গামারীতে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে ধর্ষণ: আসামি গ্রেফতার মাত্র ১ ঘণ্টায়

জুড়ীতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কমিটি গঠন সভাপতি মুজিবুর, সম্পাদক হান্নান

গাজীপুর তুরাগ নদীতে গান বাজিয়ে প্রকাশ্য মদ পান