ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে ২টি ভাসমান ট্রলার ও ২৩ জেলেকে উদ্ধার করলো বন বিভাগ


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:৩২

 বন বিভাগ পশ্চিম সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া বনটহল ফাঁড়ির সদস্যরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২টি ট্রলার সহ ২৩ জেলেকে উদ্ধার করেছে। গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে মান্দার বাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের নেতৃত্বে ভাসমান “এমভি মা” ও “এমভি নীলা” নামক ২টি ট্রলার সহ ২৩ জেলেকে উদ্ধার করে। গত ১৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাহির মান্দার বাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ২টি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় তারা সাগরে ভাসতে থাকে জেলেরা জানান। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার স্টেডিয়াম রোড সংলগ্ন গোডাউন পাড়া গ্রামের মোঃ জামাল, মোঃ শাহিন, মোঃ শুকুর মিয়া, শহিদ, স্বপন ইসলাম, কালাম, ফজল, রুবেল খান, তরিকুল, সোলাইমান, রুবেল, আরিফ, নুহু, কামাল হাওলাদার, আশিকুল, জামাল, ইমরান, তরিকুল, জাফর হোসেন, লাল মিয়া, ইব্রাহিম, আরিফ ও ইউনুছ। 

সাতক্ষীরা রেঞ্জের সহাকরী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সার্বিক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত জেলেদের কাছে মোবাইলে ম্যাসেজ পেয়ে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা বন বিভাগের উদ্ধারকারী ট্রলার নিয়ে বিকল হওয়া ওই ২টি ট্রলার সহ ২৩ জেলেকে উদ্ধার করে। এসময় জেলেদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র সহ খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার