ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মানিক লাল ঘোষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:৪১

জাতিসংঘের সাধারণ পরিষদের  ৭৮ তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হুিসেবে নিউইয়র্ক গেলেন  ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে)র সভাপতি সোহেল হায়দার চৌধুরী।  তার  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য  অবস্থান কালে ডিইউজে"র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সহ সভাপতি মানিক লাল ঘোষ। 

উল্লেখ, মানিক লাল ঘোষ দৈনিক সকালের সময় পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত। এর আগে দীর্ঘদিন মাই টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি বিএফইউজে, ডিআরইউ, বিএসআরএফ এর সদস্য। বিভিন্ন জাতীয় দৈনিকে তার নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম প্রকাশিত হচ্ছে। ৬২ বার স্বেচ্ছায় রক্তদানকারী মানিক লাল ঘোষ  সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি স্বরুপ মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড,ভারত- বাংলাদেশ  মৈত্রী সম্মাননা,, মাদার তেরেসা পদক, রোটারি ব্লাড ডোনার অ্যাওয়ার্ড, বেস্ট পাবলিক স্পিকার অ্যাওয়ার্ড, ঝালকাঠির জেলার শ্রেষ্ঠ বিদোৎসাহী সম্মাননাসহ এ পর্যন্ত অর্ধশতাধিক সম্মাননা ও পদক অর্জন করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য  মানিক লাল ঘোষ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ  আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য। মানিক লাল ঘোষ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-প্রকাশনা সম্পাদক , রেডক্রিসেন্ট  সোসাইটি আজীবন সদস্য সহ   রাজধানী ঢাকা ও নিজ জেলা ঝালকাঠিতে সন্ধানী ডোনার ক্লাবের  সেক্রেটারি , এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির প্রেসিডেন্ট সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।