ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধাদের উদজ্জীবিত করতে সাবেক মন্ত্রী শাজাহান খানের দুমকীতে আগমন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৪:২৬
পটুয়াখালীর দুমকীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এমপি'র আগমন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
রবিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সংগঠক জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।
 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক , সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতানা আহমেদ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সিজার। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াকার্স।সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে।এসময় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা'র সন্তানসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস