মধুপুরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রম নির্বাচন
টাঙ্গাইলের মধুপুরে সনাতনীদের প্রতিষ্ঠান শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রম পরিচালনা কমিটির দ্বি বার্ষিক নির্বাচনে সুবল চন্দ্র সাহা সভাপতি ও অপূর্ব সিংহ টনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার প্রতিষ্ঠান ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমঝোতায় কমিটি করে গত প্রায় চার দশক ধরে শতাধিক বছর বয়সী প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। এবারই প্রথম নির্বাচন করে কমিটি হচ্ছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত বিপুল উৎসাহের নির্বাচনে ৯ শতাধিক ভোটার ভোট প্রয়োগ করে নেতা নির্বাচন করেছেন। ২১ সদস্যের পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী সুবল সাহা ও সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক অপূর্ব সিংহ টনি ছাড়া দুই সহসভাপতি ও ৭টি সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন ১০জন।
তারা হলেন সহসভাপতি পদে প্রদীপ সাহা ও কমলেশ চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক পদে গোপাল চন্দ্র দেবনাথ ও সুজন চন্দ্র রায় , কোষাধ্যক্ষ পদে নিশি রঞ্জন সাহা, সমাজ কল্যাণ সম্পাদক পদে আনন্দ চন্দ্র আর্য্য, ধর্ম বিষয়ক সম্পাদক পদে সন্তোষ বণিক, পাঠাগার সম্পাদক পদে সুজিত মজুমদার, দপ্তর সম্পাদক পদে সুজন পাল, প্রচার সম্পাদক পদে সুজন চন্দ্র মজুমদার । বাকি ৯ কার্য নির্বাহী সদস্য পদে ১৪ জন প্রতিদ্বদ্বীতা করেছেন। একজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে
ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। সিলগালা করে থানা হেফাজতে রাখা গৃহিত সদস্যপদের ভোট পুনরায় সোমবার(আজ) গণণা করা হবে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied