লোহাগাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযথ কর্মসূচী গ্রহণের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও তিন দিনব্যাপী আয়োজিত উন্নয়ন মেলা। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়।
১৭ সেপ্টেম্বর, রবিবার সকালে উপজেলা পাবলিক হলে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন ইউএনও মোঃ শরীফ উল্যাহ। উদ্বোধন শেষে পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উল্যাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম.মনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুইঁয়া, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ নাজিম উদ্দীন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দীন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ যথাক্রমে আনোয়ার হোসাইন, ওয়াকিল আহমদ, বিকাশ বড়ুয়া, আবদুল মালেক, মোজাফফর আহমদ, সুকান্ত দাশ, মিন্টু তালুকদার, আধুনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ এনতেজার হোসেন, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ ও নয়ন দাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শরীফ উল্যাহ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন শুধু দেশে নয় বরং বিদেশেও প্রশংসীত হয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অভূতপূর্ব উন্নয়ন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এভাবে আগামীতে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এমনকি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও বিচক্ষণতায় দেশের এ উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সর্বশ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের
বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার
মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার
খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি
রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা
হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান
নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা