বন্ধু মানে
বন্ধু মানে
এস,এম,মাহবুব আলম
বন্ধু মানে একান্ত আপন
প্রিয়জন যারে বলে,
বন্ধু মানে সুখে হাসে
দুঃখে ভাসে নয়নের জলে।
বন্ধু মানে কেমন আছিস তুই
আপনি কখনও নয়,
বন্ধু মানে বিপদে আপদে
কাছাকাছি যে রয় ।
বন্ধু মানে অনন্ত প্রেম
দু'টি হৃদয়ের বাঁধন,
একে অপরের মঙ্গল তরে
অসাধ্য কার্য সাধন ।
বন্ধু মানে দূর্গম রাস্তায়
পথ চলার সাথী,
বন্ধু মানে দুঃখ কষ্টে
হয় যে সমব্যথী ।
বন্ধু মানে বিশাল হৃদয়
ত্যাগে উজ্জ্বল ভাস্বর,
বন্ধু মানে অটুট বাঁধন
নয় ঠুনকো নশ্বর ।
বন্ধু মানে প্রীতি ভালবাসা
অহম ঘৃণা ক্ষোভ নয়,
বন্ধু মানে হৃদয়ে লেখা নাম
নেই যার কোনো ক্ষয় ।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied