ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে পাউবোর গাছ ও মাটি কেটে দখলের চেষ্টা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ২:৪৬

যশোরের কেশবপুরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বুড়ুলি স্মুইচ গেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর ৮১ শতক জমি রয়েছে। ওই জমির অব্যহৃত ১৭ শতক জমি দীর্ঘদিন লিজ নিয়ে হান্নান সরদার নামে এক ব্যক্তি বসবাসসহ দেখভাল করতেন। ওই জমি নিজের দাবি করে দখলে নিতে একই গ্রামের মৃত নিমাই কুমার দাসের ছেলে অরুন কুমার দাস বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। জমি দখলে নিতে অরুন কুমার দাস বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মামলা করেও তার অনুকুলে রায় আনতে ব্যর্থ হয়েছে। এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সহযোগিতা নিয়ে গত শনিবার অরুন কুমার দাস পানি উন্নয়ন বোর্ডের জমির উপর অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করা শুরু করে। এছাড়াও অপদার বাধ কেটে জমি দখলের চেষ্টা অব্যহত রেখেছে। আব্দুল হান্নান সরদার বাধা দেয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যহত রেখেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও অজ্ঞাত কারনে তারা নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ। এবিষয়ে কেশবপুর পানি উন্নয়ন বোর্ডর উপসহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন বলেন, বিষয়টি এক্সচেঞ্জ স্যারকে জানিয়েছি, দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক