ফের খুলে দেওয়া হলো কাপ্তাই জলকপাট এর ১৬টি গেইট
ফের খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ( কপাবিকে) ১৬ টি জলকপাট। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টা ১৫ মিনিটে কপাবিকে এর ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইি পরিমাণ পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিন এর বৃষ্টিতে আজ( মঙ্গলবার) কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল) বেড়ে দাঁড়িয়েছে। যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশী। ফলে ফের আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আজকে ১৬ টি গেইট দিয়ে ৬ ইি করে পানি ছেড়ে দিয়েছি। তিনি আরোও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
প্রসঙ্গত: কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কপাবিকে'র ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল এবং ঐদিন বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছিল।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied