ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিএসটিআই'র অভিযানে জরিমানা ও অবৈধ খাদ্য সরঞ্জাম ধ্বংস


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-৯-২০২৩ দুপুর ৪:২৬
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় ও মোহনপুর উপজেলা প্রশাসনের অভিযানে বিএসটিআই'র 
সিএম লাইসেন্স না থাকায় ও মিথ্যা তথ্য দেয়ায় জরিমানা করা হয়েছে একাধিক খাদ্যসামগ্রী তৈরীর প্রতিষ্ঠানকে। এছাড়াও অবৈধ ও ক্ষতিকর স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ধ্বংস করা হয়েছে ঐ ভ্রাম্যমান আদালতের নির্দেশে।
 
মঙ্গলবার (১৯সেপ্টেমবর) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
মঙ্গলবার উপজেলা প্রশাসন মোহনপুর ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়'র যৌথ উদ্যোগে উপজেলার মৌগাছী বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
 
অভিযানে মোহনপুরের মৌগাছী বাজারের রুযি ফুড প্রোডাক্ট (উৎপাদিত পণ্য- বিস্কুট ও ব্রেড) এবং একই এলাকার শিশির প্লেন কেক (উৎপাদিত পণ্য- প্লেন কেক) প্রতিষ্ঠান দু'টিকে তাদের উৎপাদিত পণ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য দেয়ায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু'টিকে পৃথক পৃথক ভাবে ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) টাকা করে সর্বমোট ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ঐ অভিযানে বেকারিগুলো থেকে জব্দকৃত আনুমানিক ১ কেজি স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। 
 
মোহনপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস মোবাইল কোর্টটি পরিচালনা করেন। এসময় বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী'র ফিল্ড অফিসার (সিএম) এ.এফ.এম হাসিবুল হাসান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম