ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মধুপুরে গলায় ফাঁস লাগিয়ে কোরআনের হাফেজের আত্মহত্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ৯:৩৯
টাঙ্গাইলের মধুপুরে গলায় ফাঁস লাগিয়ে আবু সাঈদ (১৭) নামে কোরআনের এক হাফেজ আত্মহত্যা করেছেন। বাবার সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে আগের দিন মঙ্গলবার নিখোঁজ ছিলেন।বুধবার সকালে পরিত্যাক্ত নিজস্ব বাড়ির একটি ঘরের আড়ায় ঝুলন্ত থাকা অবস্থা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
মধুপুর পৌর শহরের হাটখোলা- বোয়ালী ব্রীজের পূর্ব পাড়ে বোয়ালী গ্রামে তাদের পুরোনো নির্জন বাসায় এ আত্মহত্যা ঘটনা ঘটান। বাসার সামনের অংশে ব্যবসা সংশ্লিষ্টদের দুই জন মালামালসহ ভাড়া থাকেন। আর বাবা-মাসহ সাঈদের পরিবারের অন্য সদস্যরা (ভাইবোন) গ্রামের একই পাড়ার স্বপ্ন বিলাস 
নামের বাসায় ভাড়া থাকেন। নিহত হাফেজ আবু সাঈদ মধুপুর পৌর শহরের সরকার মার্কেটের স্বজন কসমেটিকসের মালিক ওই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মাদরাসায় পড়াশোনা করে হাফেজ হয়ে সাঈদ এখন বাবার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
 
স্থানীয়দের ভাষ্যমতে, পড়াশোনায় মাদরাসা (নির্ধারণে) পছন্দ অপছন্দে বাবা ছেলের মধ্যে অমিল ছিল। এখন মাদরাসা ছেড়ে বাবার ব্যবসায় এসে ছিলেন। সম্প্রতি দামী মোবাইল, ল্যাপটপ কিনতে চাইলে বাবা শহিদুল রাজি ছিলেন না । 
 
এসব নিয়ে মঙ্গলবার দুপুরে বাবা শহিদুলের বকাঝকায় সাঈদ পুরোনো বাসার চাবি নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান। রাত অবধি ফিরে না আসায় পরিবারের সবাই খোঁজতে শুরু করেন। থানাতেও জানানো হয়।
 
বুধবার সকাল ৮ টার দিকে জনৈক ভাড়াটে বাসার ভিতরের দিকের নির্জন ঘরের দরজা খোলা দেখে ঘরে গিয়ে সাঈদকে ঝুলতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে।
 
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা