ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে নৌকা বাইচে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ৯:৪০
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের  সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকা বাইচ চলাকা‌লে নৌকা বাইচ দু’গ্রুপের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৮/১০ জন আহতের খবর খবর পাওয়া গেছে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে।
 
বুধবার (২০ সে‌প্টেম্বর) নৌকা বাইচের দ্বিতীয় দিনে বি‌কালে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাটের কুকাদাই এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এ ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। 
 
জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় প্রতি বছরের মতো এবারও সংসদ সদস্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে দুইদিন ব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বুধবার দ্বিতীয়‌ দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়। 
 
প‌রে আল্লাহ ভরসা নামে নৌকাটি যমুনা তরীর নৌকার পেছনে পড়াকে কেন্দ্র ক‌রে ওই দুই বাইচকারী‌দের সা‌থে সংঘর্ষ বা‌ঁধে। এসময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাঁত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ৮-১০জন আহত হ‌য়। 
 
এদি‌কে নৌকা বাইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অ‌তি‌থি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয় ব‌লে জানা গে‌ছে। 
 
যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য মো. আব্দুল ক‌রিম মেম্বার ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের উপর হামলা ক‌রে। এতে ৮-১০ জন আহত হ‌য়। তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান দুলাল হো‌সেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। সংঘর্ষ হয়‌নি। 
 
উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। 
 
এ ঘটনায়  ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আহসান উল্লাহ সা‌থে মোবাইলে একাধিকবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।
 
নৌকা বাইচ অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন- টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন, উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার ভূ‌মি ফা‌হিমা বিন‌তে আখতা‌র, ভূঞাপু্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম বাবু, গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি দুলাল হো‌সেন চকদার প্রমুখ। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত