ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মধুপুর স্নাতক পরীক্ষার কেন্দ্র হলে অনুপ্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতার অর্থদন্ড


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ১০:২৪
পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে টাঙ্গাইলের মধুপুরে দুই ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
বুধবার বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভ্যানু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন মধুপুর পৌরশহরের মাষ্টার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ বাবু (২৬)। সে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা
কমিটির আহবায়ক। অপরজন হলেন বাবুর সহযোগি সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিএ পাশ কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ছিল ইংরেজি। রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভ্যানু) পরীক্ষা চলাকালীন অবস্থায় মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই
দুই নেতা প্রবেশ করেন। অভিযোগ করা হয়, এ সময় তারা মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেয়। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা অভিযুক্ত দুইজনকে আটক করেন। পরে পৃথক আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১/ক ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে ১৫দিনের কারাদন্ডাদেশ দেন ওই আদালত।

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন,দন্ডপ্রাপ্ত দুইজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানিনা। তবে তারা ছাত্রলীগের নেতা বলে শুনেছি। 
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা