নাঙ্গলকোটে সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপি'র গান্দাচী মধ্যপাড়া মৃত সুরুজ মিয়ার পুত্র মোহাম্মদ আলীর মালিকানাধীন সীমানা প্রাচীর ঘেরা জায়গা জোর পূর্বক দেয়াল ভেঙ্গে দখল করে নেয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মোস্তফার পুত্র মহসিন, ফরিদ ও মুসলিমের পুত্র দুলাল গংদের বিরুদ্ধে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউপির গান্দাছি গ্রামের মোহাম্মদ আলী গান্দাছি মৌজায় কয়েকটি সাফ কবলা দলিল মূলে সাবেক ২০২ হালে ৩২৭ দাগে ৬৩ শতক আন্দরে ১৭.৭৫ শতক জমিন ২০০৮ সাল থেকে ক্রয় সূত্রে মালিক ও দখলদার হন। কিন্তু একই গ্রামের মহসিন ও দুলাল গং জায়গাটি তাদের দাবি করে দখল করে নেয়ার পায়তারা করে আসছিল। বৃহস্পতিবার সকালে মহসিন, দুলাল হাসানুজ্জামান, সুমন, রবিউল হক, ইউনুসহ ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহ বেকু নিয়ে জায়গাটি দখল করার. অতর্কিতভাবে ভাঙচুর চালায়।
নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর কারীদের রহিত করে।
জায়গার মালিক মোহাম্মদ আলী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
এবিষয়ে মহসিনকে একাদিকবার ফোন করে ও পাওয়া যায় নি।
এবিষয়ে ফরিদ উদ্দিন বলেন,এটা আমাদের জায়গা। সে ২০১৩ সালে কোর্টের মাধ্যমে নিয়ে যায়। সে কোন জায়গার মালিক না, সে মধুর আলী বা বাদশা মিয়ার ও কিছু না।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, অনেকদিন আগে থেকে জায়গাটা নিয়ে মোহাম্মদ কাকার সাথে ঝামেলা। কাগজপত্র অনুযায়ী সালিশে ২০১১ সালে মোহাম্মদ কাকার পক্ষে রায় হয়। কিন্তু প্রতিপক্ষের নামে বিএস খতিয়ান হওয়ায় মোহাম্মদ কাকা এ নিয়ে মামলা করেন। মামলা প্রক্রিয়াধীন আছে এতটুকুই জানি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কাজ বন্ধ রাখা হয়েছে। যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান