ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে আলোচিত ধর্ষণ সহায়তার আসামী ঢাকায় গ্রেফতার!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৯-২০২৩ দুপুর ২:৪১
রাজশাহীর তানোরে আলোচিত সেই শিশুধর্ষণ সহায়তার দুই নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার উত্তরা থেকে র‌্যাব ও থানা পুলিশের বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার  থানায় হাজির করা হয়। গ্রেফতারকৃত ওই আসামীর নাম মোহাম্মাদ আলী (২০)। সে তানোর উপজেলার কলমা ইউপির শালবাড়ী গ্রামের মো. আবুল কালামের পুত্র। কিন্তু ওই মামলার ১ নম্বর আসামী ধর্ষক মো. জনিকে (২২) এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। জনি ওই গ্রামের মো. আলেক চানের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে ১০ বছরের ছোট ভাইকে সঙ্গে নিয়ে ১৬ বছরের এক আদিবাসী কিশোরী খাড়ির পাড়ে উলুবন কাইশা কাটতে যায়। এসময় জনি ও মোহাম্মাদ আলী পাশের জমিতে কাজ করছিল। পরে দুপুর ১টার দিকে আদিবাসী ওই কিশোরীকে কাইশা কাটতে দেখে ছোট ভাইকে বেধে রেখে জনি জোরপূর্বক বোনকে ধর্ষণ করে। এতে সহায়তা করে মোহাম্মাদ আলী। এঘটনায় শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদি হয়ে জনি ও মোহাম্মাদ আলীকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিম আদিবাসী ছাত্রীকে উদ্ধার করে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এঘটনায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামী মোহাম্মাদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যাপারে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষণের শিকার আদিবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে মেডিক্যাল পরিক্ষা করা হয়। পরে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ সহায়তার আসামী মোহাম্মাদ আলীকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে, ধর্ষক জনিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত