বাঁশখালীতে চাঁদাবাজি মামলায় ১ আসামী পুলিশে আটক
চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদাবাজি মামলায় মোঃ মিজানুর রহমান (২৮) নামে এক আসামীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত আসামী মিজানুর রহমান উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বলের আব্দুর রহমানের পুত্র।
মামলার এজাহার সুত্রে জানা যায়, চাম্বল বাজারের গ্রীন লাইফ রিয়েল স্টেটের ভবন নির্মাণ কাজে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত মঙ্গলবার ভোরে পুলিশ তাকে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। তার এই কার্যক্রমে অতিষ্ঠ হয়ে চাম্বল বাজারের গ্রীণ লাইফ রিয়েল এস্টেটের ম্যানেজার সাতকানিয়ার আকতার হোসেন বাদী হয়ে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে। সেই মামলায় আসামী মিজানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি সুধাংশু শেখর হালদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব চাম্বলের মোঃ মিজানুর রহমান (২৮) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি