পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে গন অনশন
সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সাথে একাত্ত্বতা প্রকাশ করে সকাল সন্ধ্যা পটুয়াখালীতে গন অনশন ও গন অবস্থান পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার (২২সেপ্টেম্বর) সকাল ৬টায় লঞ্চঘাট চত্বরে শুরু হয় অনশন ও অবস্থান কর্মসূচি।
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি পত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কর্মীরা।
অনশনে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, এদেশে আমাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে , গির্জা ভেঙ্গে ফেলা হচ্ছে কিন্তু দেখার কেউ নেই। আমাদের পূর্বসূরীরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশ স্বাধীন করেছেন। এদেশে সবার সমান অধিকার। বক্তারা আরো বলেন, দেশে যখন দুর্ভিক্ষ ছিল তখন সন্তান খাবারের জন্য আর্তনাদ করলে বাবা-মা শুধু উনুনে পাতিল বসিয়ে রাখতো সন্তানদের সান্তনা দেয়ার জন্য আর বলতো বাবা একটু অপেক্ষা করো ভাত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও সেই দুর্ভিক্ষের মতো আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই।
অনশন ও গন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পৌর শাখার সভাপতি চিন্ময় বনিক, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মীরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied