বাঁশখালীতে মামলা তোলে নিতে আসামীদরে হুমকি দিশেহারা নিহতের পরিবার
চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ভাইকে বাঁচাতে গিয়ে নিহত হওয়া দুলা মিয়ার পরিবারকে মামলা তোলে নিতে আসামীদের হুমকি, এতে দিশেহারা হয়ে পড়েছে নিহতের পরিবার, এমন অভিযোগ করেন নিহতের স্ত্রী ও স্বজনরা।
নিহত দুলা মিয়ার স্ত্রী কামরুন্নাহার বলেন, খুনীরা আমার স্বামীকে খুন করার পরেও ক্ষান্ত হচ্ছে না। আসামী হেলাল, জুবায়ের, বাবুল, নুরুল আমিন, আব্দুল মজিদ, আজিম উদ্দিন, নেজাম উদ্দীন, নুরুন্নবী, কায়ছার ও জিসানসহ আরো ৮/১০ জন লোক আমার স্বামী দুলা মিয়াকে খুন করার পরেও তারা ক্ষান্ত হচ্ছে না। মামলা তোলে নিতে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে। আমার ছোট ছেলে সাইদ হাসান মারুফ চাপাছড়ী স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে এবং আমার মেয়ে খাদিজাতুল কুবরা চট্টগ্রাম সিটি কলেজে লেখা-পড়া করে। আসামীদের ভয়ে এখন ছেলে মেয়েরা স্কুল ও কলেজে যেতে পারছেনা। কারণ তারা বলছে মামলা তোলে নিতে, আর মামলা তোলে না নিলে নাকি একেরপর এক আমাদের সবাইকে খুন করে ফেলবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে আসামীরা।
এসময় তিনি আরও বলেন, আসামী হেলাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নাকি কাজ করে। সেই সুবাদে এলাকার নিরহ মানুষকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসামী হেলাল ও তার সহযোগীরা।
উল্লেখ্য, জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ভাইকে বাঁচাতে গিয়ে আসামী হেলাল নেতৃত্বে অন্যান্য আসামীদের হামলার শিকার হন প্রবাসী দুলা মিয়া, এতে রক্তাক্ত গুরুতর আহত হন ভাই নোয়া মিয়াসহ আরো বেশ কয়েকজন। এতে দুলা মিয়ার অবস্থা আশংকাজনক হওয়াতে চিকিৎসার জন্যে নেয়া হয় চমেক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর রবিবার ভোর ৬ টায় মারা যান দুলা মিয়া।
এদিকে মর্মান্তিক এমন ঘটনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পেয়ে যায় আসামী হেলালসহ সকল আসামী। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে ওই আসামীরা। একপর্যায়ে দুলা মিয়ার নিহত হওয়ার পর থেকে মামলা তোলে নিতে নিয়মিত হুমকি ধমকি এমনকি নিহত দুলা মিয়ার পরিবারের সদস্যদেরও প্রাণে মারার হুমকিও দিচ্ছে আসামীরা, এমন অভিযোগ করেন নিহত দুলা মিয়ার স্ত্রী কামরুন্নাহার ও স্বজনরা। এসময় আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি