আত্রাইয়ে অন্ত জেলার চোরচক্রের চার নারী সদস্যসহ ১১জন গ্রেফতার
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরচক্রের চার নারী সদস্য, দুইজন মাদক কারবারীসহ ১১জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বৈঠাখালি গ্রামের মাহাতাবের স্ত্রী সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে যান। এসময় ব্যাংকের মধ্যেই রোকেয়ার ব্যাগ থেকে একলক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ব্যাংকের সিসিটিভি পুটেজ দেখে চোরচক্রের নারী সদস্যদের সনাক্ত করা হয়। এর পর বৃহস্পতিবার চক্রের সদস্যরা উপজেলার বিহারীপুর রেল ক্রসিং এলাকায় ঘোরা ফেরা করা সময় স্থানীয়দের সহায়তায় চারজন নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,জামালপুর জেলার ইসলামপুর থানার উলিয়া (শান্তিপাড়া) গ্রামের নয়ন শেখের স্ত্রী তানিয়া বেগম (৪১), নতুনপাড়া (হাড়গিলা) গ্রামের রাসেল সন্ডলের স্ত্রী মনিয়ম বিবি (২২), আখিরুল মন্ডলের স্ত্রী স্বপনা বেগম (৫৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর (বন্যাপাড়া) গ্রামের রিপন শেখের স্ত্রী সুরমা খাতুন (২৫)। কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা বেদে ছব্দবেশে দেশের বিভিন্ন এলাকায় তাবু গেড়ে কৌশলগতভাবে চুরি করে আসছিল। তাদের নিকট থেকে চুরির ১৫হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এঘটনায় রোকেয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।
অপর দিকে একই দিন সন্ধায় উপজেলার আহসানগঞ্জ রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে খোলাপাড়া গ্রামের নিজাম উদ্দেিনর ছেলে আলাউদ্দীন ওরফে বাপ্পী (২৯)কে ১২পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশনসহ এবং ভরতেতুলিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আব্দুল মজিদ (৪২ কে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানা মূল্যে বিহারীপুর গ্রামের আসাদুলের ছেলে আতিকুল ইসলাম, পার-পাঁচুপুর গ্রামের আহাদ আলীর ছেলে শহিদ শেখ, তেতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব হোসেন, সাহেগঞ্জ গ্রামের মোবারক আলীর ছেলে মিন্টু বিহারীপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied