ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ডা. ইখতিয়ার আহম্মেদ শাওন মনোনয়ন প্রত্যাশী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৩ রাত ৯:৪৯

সারা দেশে জোরেসোরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জ্ঞানী-গুণী থেকে শুরু করে চায়ের টেবিল পর্যন্ত সর্বত্রই আলোচিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনী আলোচনা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও কোথাও কোথাও বদলে দিয়েছে রাজনীতির মোড় ।এরই ধারাবাহিকতায় বহু নতুন মুখ বেরিয়ে আসছে ঢাকা-২ আসনের নির্বাচনী এলাকার। 

সাধারণ জনগণের ধারণার মাপকাঠিতে এবার বহু আসনেই নতুন মুখের যোগ্য ব্যক্তিত্ব প্রার্থী হিসেবে প্রাধান্য পাচ্ছে, এক কথায় বলা চলে এবারের নির্বাচনে যেন তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদেরই জয়জয়কার অবস্থা। এমনি ঢাকা ২ আসনে নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. ইখতিয়ার আহম্মেদ শাওন। 

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আলোচিত রাজনৈতিক  ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহম্মেদ (গগন) এর সুযোগ্য পুত্র ইখতিয়ার আহম্মেদ রাজনৈতিক পরিবারে জন্ম বলেই আজ রাজনীতিতে পদার্পণ এমনটি মোটেও নয়। মেধা-যোগ্যতা এলাকাবাসীর অসীম ভালোবাসায়, আজ তাকে প্রার্থী হিসেবে টেনে এনেছে, তাদের প্রিয় ব্যক্তিত্ব যোগ্যতার যোগ্য হিসেবে যেন নৌকার মনোনয়ন পায়।  এজন্য, তৃণমূলের আওয়ামী লীগ কর্মী ও এলাকাবাসী ডক্টর ইখতিয়ার আহমেদ শাওনকে নিয়ে নৌকার মনোনয়নের জন্য বিশেষ পরিকল্পনা করেছে।

রাজনৈতিক সম্পৃক্ততা :
বর্তমানে ড.শাওন ঢাকা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য  ও জনসংখ্যা  বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানা  আওয়ামী লীগের সহ- সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।তিনি কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে সদস্য  ছিলেন।ঢাকা জেলা কৃষক লীগের সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন ।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি