ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জের পাণ্ডব নদীতে নৌ পুলিশের অভিযান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৯-২০২৩ রাত ১১:১৮

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রাম সংলগ্ন পাণ্ডব তীরবর্তী কৃষি জমি, সরকারি রাস্তার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী। দুর্বৃত্ত দলের শেল্টার দাতারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং তাদের সহায়তায় সবকিছু ম্যানেজ করে চালাচ্ছে এই অনৈতিক কাজ। উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও কোনো রকম আইনের তোয়াক্কা না করে কৃষি জমি কেটে বর্গফুট হিসেবে টাকার পাহাড় বানিয়েছে অথচ একসময় এরা দিন আনতো দিন খেতো। দেশের প্রথম সারির প্রিন্টিং এবং ইলেকট্রনিক  মিডিয়ায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশের পরও অজ্ঞাত কারণে এরা ধরা ছোঁয়ার বাইরে। দলীয় পদ পদবি ব্যবহার করে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে অপকর্ম। এমনকি সময় টেলিভিশনে এলাকাবাসীর মানববন্ধনসহ গডফাদার ও দুর্বৃত্তদের নাম প্রকাশ হলেও তারা নিবৃত হয় নাই। প্রতি রাতে ভেঁকু ও ট্রলারের সাহায্যে গ্রামটির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে যার প্রতিদিনকার আনুমানিক মূল্য ৩/৪ লক্ষ টাকা। মাটি কাটার সময় ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ পাহারা দেয় ফলে গ্রামবাসী ভয়ে রাতে ঘরের  বাহিরে বের হয় না। ইতোমধ্যে গ্রামের ৬০ শতাংশ মাটি বিক্রি করেছে চোরের দল। উল্লেখ্য এই ইউনিয়নে বৈধ-অবৈধ ৪০ এর অধিক ইটভাটা। তাদের কাঁচামাল মাটির একটি বড় অংশের যোগান হয় এই গ্রামের মাটি থেকে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী যখন সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছেন তখনই নৌ পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ দ্বীন-ই আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ২টি মাটি কাটার ট্রলারসহ মাটিকাটার সরঞ্জামাদি জব্দ করে কিন্তু দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উপস্থিত গ্রামবাসীদের তথ্যমতে পুলিশ কর্মকতা একটি মামলা দায়ের করেন ( জি আর কেস নং ২৮৩/২০২৩, বিট নং ১২)। আসামিরা হলেন দক্ষিণ সাদিশ গ্রামের জাকির হোসেন জোমাদ্দার ( বাবুল জোমাদ্দার), মোঃ দুলাল, মোঃ মানিক, মোঃ আলমগীর, মোঃ শামীম শরীফ, মোঃ আব্বাছ, মোঃ জসিম।
বাগদিয়া গ্রামের লিটন বাদশা এবং নলুয়া ইউনিয়নের তুহিন, মোঃ মজিবর ও মামুন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা