ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ১২:১২

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতেই নিউজিল্যান্ড সিরিজের আয়োজন। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি। বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের। ম্যাচের কোন ফলাফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটাও চোখে পড়েনি। 

তবে সেসব পেছনে ফেলে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়াম এখন তৈরি দ্বিতীয় ম্যাচের জন্য। বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের ২য় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।  

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর। 

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব। 

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ: 

তামিম ইকবাল,  লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হ্রদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে