ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে ১৬টি টিকাদান কেন্দ্রের উদ্বোধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৩:৩১
করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি ও পৌরসভার ৭টি টিকাদান কেন্দ্র মিলিয়ে মোট ১৬টি টিকাদান কেন্দ্রে একযোগে ভ্যাকসিন কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। টিকাদান কেন্দ্রগুলোতে করোনা টিকা গ্রহীতাদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
 
দুপুর ১২টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, গোলাম মুগ্নি মুহিত, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগণ। এছাড়াও আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ, আনসার সদস্যগণ।
 
পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ হাসান বলেন, সবাইকে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণ করে দ্বিতীয় ডোজের জন্য অবশ্যই টিকার কার্ড সংরক্ষণ করে রাখতে হবে। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধানের আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন