নাঙ্গলকোটে ইউনিয়নভিত্তিক করোনা ভ্যাকসিনের সংকট
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ইউনিয়নভিত্তিক ভ্যাকসিন কার্যক্রমে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদে প্রথম দিন ভ্যাকসিনের সংকট দেখা দেয়। শনিবার (৭ আগস্ট) ৩নং রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসেন হাজারও মানুষ। তাদের মাঝে কেউ ভ্যাকসিন দিতে পেরেছেন, কেউ পারেননি। কেউ আবার ভ্যাকসিন না দিয়ে বাড়ি ফিরে গেছে।
ভ্যাকসিন দিতে আসা লোকজন জানান, ভ্যাকসিন নেই বলে আমাদের বের করে দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী জানিয়ে দেয়া হবে কবে ভ্যাকসিন দেয়া হবে।
এ বিষয়ে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম বলেন, মাত্র এক হাজার ভ্যাকসিন এসেছে। তাই সবাইকে দেয়া সম্ভব হয়নি। এক হাজার ভ্যাকসিন আর লোক জনসংখ্যা এসেছে পাঁচ হাজারের উপরে। তাই দুপুর ১২টার দিকে আমাদের ভ্যাকসিন শেষ হয়ে গেছে। পরবর্তীতে ১৪ তারিখ আমরা আবারো ভ্যাকসিন দেয়া শুরু করব।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার