ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ রাকিব ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  ২৪ সেপ্টেম্বর (রোববার) সকাল ৭টা ৩০ মিনিটে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরী বিভাগে দায়িত্বর‍ত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, ঐ শিক্ষার্থী বরিশাল নগরী আমতলা মোড়ে বাসা নিয়ে একা একটি কক্ষে থাকতেন৷ আজ ভোরে তার গোঙানির আওয়াজ পেয়ে অসুস্থ অবস্থায় পাশের রুমের লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলায়। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমি হাসপাতালে উপস্থিত হয়ে জানতে পেরেছি, গতকাল রাতের খাবারের পর রাকিব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যান। পরে আজ ভোরবেলায় তার গোঙানোর আওয়াজ পেয়ে পাশের রুমের লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন, পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবা-মা হাসপাতালে এসেছেন। তারা যদি চান তাহলে তার লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ