ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:৪৭

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্চাসেবকলীগ, মৎস্যজীবি লীগ ও মহিলা আওয়ামীলীগের পদ প্রত্যাশীদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর আমিন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আবদুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের সঞ্চালনায় সম্মেলনে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো: ইলিয়াছ, যুগ্ন সাধারণ সম্পাদক দলিলুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো: ইব্রাহিম, আব্দুল মন্নাান সোহাগ, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কামাল খাঁন, জেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যা ভুইয়া, উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক ফরিদা ইয়াছমিন, যুগ্ন আহবায়ক বিবি জয়নব রিতু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সম্পাদক আব্দুল জলিল প্রমূখ। এছাড়াও জেলা-উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বৃষ্টিস্নাত বিকালে বৃষ্টিতে ভিজে উক্ত সম্মেলনে যুবলীগের সভাপতি পদে সাবেক সভাপতি ইব্রাহিম রানা, জহিরুল হক জহির, আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক পদে ফারুক উদ্দিন, আব্দুল হক, সাদ্দাম হোসেন সুবিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে উপস্থিত হোন। এছাড়াও মহিলা আ.লীগের সভাপতি-সম্পাদক প্রার্থী খতিজা ও আয়েশার নেতৃত্বে মিছিল সহকারে নারীদের নিয়ে সম্মেলন স্থলে আসেন এ দুই মহিলা প্রার্থী। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত