ভূঞাপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা, ৩৫০ কৃষক পেল প্রণোদনা
‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ তিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন করা হয়। আগামী মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কৃষি মেলা চলবে। উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষি মেলা উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম।
এদিকে, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ একই অর্থ অছরে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ৩’শ ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলা উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ, মিজানুর রহমান, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার ও মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি