রামগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর সাথে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরসভায় মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ,সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি ও এস টিভি বাংলা প্রতিনিধি হাজী মোহাম্মদ মহসীন, সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।এছাড়াও কার্যনির্বাহীর সদস্য ডিপিসি টিভি প্রতিনিধি মোঃ সামছুল আলম মজুমদার, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন,
দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ,বাংলার প্রতিদিন প্রতিনিধি নাজমুল হোসেন বাপ্পি।
এসময় মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু বলেন, আজকে আপনারা আমাদের সাথে মতবিনিময় করার জন্য এসেছেন, এজন্য আমি রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সত্য ও ন্যায়ের পথে আপনাদের কলম সবসময় চলবে বলে আমি আশাবাদী। আপনাদের জন্য আমাদের সর্বাত্মক আন্তরিকতা থাকবে।রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী বলেন, আমি আমার পক্ষ থেকে এবং রামগঞ্জ পৌরসভা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। নিরপেক্ষ সংবাদ পরিবেশন জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনাদের আগামীদিন সুন্দর ও সুখময় হোক।
রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পথচলা শুভ হোক।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied