ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে চুরি করতে এসে কর্মচারীকে এলোপাতারি চুরিকাঘাত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৪:৩৮

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদপুরে হানিফ চৌধুরীর গরুর খামারে চুরি করতে এসে খামারে কর্মরত এক কর্মচারীকে এলোপাতারি চুরিকাঘাত করে পালিয়ে যায় একটি চোরের দল। এসময় খামারের কর্মচারী মো. রণি (১৯) নামের একজন গুরুতর আহত হয়। তার বুকে, হাতে ও পিঠে জখম ও সেলাই হয়েছে তার। শনিবার রাত দেড়টায় দিকে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আলহাজ্ব হানিফ চৌধুরী বাড়িতে এঘটনা ঘটে। গুরুতর আহত রণি খামারে গত তিনমাস ধরে কর্মরত আছেন। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মো. আব্দুল জলিলের ছেলে।রণি বলেন, রাত দেড়টার দিকে বাথরুমে যেতে বের হয়। এসময় বাড়ির পূর্ব দিকে দুইজন লোক দেখতে পায়। ঘরে এসে কিরিচ নিয়ে সেখানে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় আমার সাথে ধাক্কাধাক্কি হয়। পরে আমাকে তাদের হাতে থাকা ছোট্ট চাকু (ছুরি) দিয়ে বুকে, পিঠে ও হাতে পোজ দেয়। আমাকে মাথাতে আঘাত করে। আমি মাথা ঘুরে মাটিতে পরে গেলে ওরা দুইজন পালিয়ে যায়। রণি বলেন, ওরা দুইজন মুখোশ পরা ছিল তাই চিনতে পারিনি। মনে হয় ওদের সংখ্যা দুইজন থেকে বেশি হতে পারে। বাকিরা সামনে আসেনি। স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বাচ্চু বলেন, আমি রাতে জানতে পেরে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি কর্মচারী ছেলেটা রক্তাক্ত অবস্থায় আছে। পরে তাকে হাসপাতালে পাঠায়। চোরের দল পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান