দেবীগঞ্জে ফুলবাড়ি সুইগেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ-১
পঞ্চগড়ে বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন আবু কালাম (৪৫) নামের এক ব্যক্তি।রোববার গভীররাতে এ ঘটনাটি দেবীগঞ্জ উপজেলার শেখ বাঁধা ফুলবাড়ি সুইচগেট এলাকায় ঘটে।ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কর্মীরা সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে না-পেয়ে দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।তবে স্থানীয়দের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ ব্যক্তি ভাউলাগঞ্জ এলাকার তেলিপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। শেখবাঁধা এলাকায় তার শশুর মৃত তসির উদ্দিন বাড়িতে ছিলেন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,আবুল কালাম প্রতিদিনের মতো রোববার রাতে নদীতে মাছ ধরতে যায়।তার ছেলে রাত তিনটার দিকে ফোন দিলে, ফোনটি বন্ধ পায়,পরে তাকে খুঁজতে বের হলে মাছ ধরার জাল কিছু মাছ, টর্চ লাইট বুড়ি তিস্তা নদীর সুইচ গেট এলাকায় পান স্থানীয়রা।অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয় তারা। সকাল ৭ টায় এসে উদ্ধার কাজ চালায় ছয় জনের ডুবুরি দল ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাজিব ভুঁঁইয়া জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে রংপুর থেকে ছয় সদস্যের একটি টিম ও দেবীগঞ্জের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।আবহাওয়া আর পানির যে স্রোত তাতে কাজ করা যাচ্ছেনা তারপরও চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied