বৈশ্বিক সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন
স্বাস্ব্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় জাতিসংঘের স্বীকৃত কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শনিবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিইউজে কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় ডিইউজের প্রয়াত সিনিয়র সহ সভাপতি এম এ কুদ্দুসের বকেয়া বেতন ভাতা আদায়, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনতা, দৈনিক আলোকিত বাংলাদেশ ও বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমের বেতন ভাতা আদায় ও চলমান সংকট নিরসনে মিডিয়া হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার শুরুতে সংগঠনের প্রবীন সদস্য শহীদ হাসান, সাংবাদিক আলমগীর স্বপন ও হোমায়রা মাহমুদা ফারুকীর মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন,রেহানা পারভীন শফিক বাশার, আরটিভির ইউনিট চিফ শাইখুল ইসলাম উজ্জ্বল তাদের মতামত তুলে ধরেন।
সভায় বলা হয়, কোনো সংবাদ মাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নেই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকদের জীবন যাপনে নাভিশ্বাস উঠেছে। এখনো অনৈতিক ও অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাই করা হচ্ছে।
উল্লেখ্য, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত