ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাঁচতে চায় টিউমার ক্যান্সারে আক্রান্ত মির্জাগঞ্জের জেসমিন


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৪:৫

টাকার অভাবে থেমে গেছে টিউমার ক্যন্সারে আক্রান্ত জেসমিনের (২৫) চিকিৎসা। ধুঁকে ধুঁকে মরছে প্রতিনিয়ত। জেসমিন  উপজেলার ৫নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আ. মজিদ খানের ছোট মেয়ে।

জানা গেছে, ইউনিয়নের গাবুয়া গ্রামের খোকন বিশ্বাসের সাথে প্রায় ২০ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয় জেসমিনের। তাদের  সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে। দুই বছর ধরে টিউমার ক্যন্সারে আক্রান্ত হয়ে পটুয়াখালী ক্লিনিক, পটুয়াখালী ক্লিনিক (প্রা.) লি., ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, রাফা মেডিকেলসহ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাস্পাতালে চিকিৎসা করিয়েছেন। তার স্বামী রাজ জোগালি হিসেবে কাজ করলেও লকডাউনে তা বন্ধ হয়ে যায়। ব্যয়বহুল চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে এখন মৃত্যুপথের যাত্রী তিনি।

জেসমিনের মা কুলসুম বেগম কেঁদে কেঁদে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এট্টু মাইয়াডারে টাহা দিয়া সাহায্য করতে, হইলে ওষুধ কিন্না খাওয়াইতে পারতাম। মোর নাতি দুইডা এতিম অইতে না। চিকিৎসা ছাড়া মোর মাইয়াডা কি মইরা যাইবে? মাইয়াডারে সাহায্য কইররা নাতি দুইটা বাঁচান,  মোরা কৃতজ্ঞ থাকমু।‘ জেসমিনের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের মানুষের প্রতি আকুল আবেদন জানান তিনি।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান