ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েটে প্লাজমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে “ইন্ট্রোডাক্টরি প্লাজমা অ্যান্ড ইট্স অ্যাপ্লিকেশনস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মামুনুর রশিদ তালুকদার। চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব-এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ তাহমিনা আক্তার। সেমিনারে বর্তমান বিশ্বের গবেষণার খুবই চমকপ্রদ বিষয় প্লাজমা সম্পর্কে প্রাথমিক ধারণা ও এর বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। চুয়েট ম্যাথ ক্লাবের এই আয়োজনে বিভাগের শিক্ষকদের পাশাপাশি গণিত বিভাগে অধ্যয়নরত মাস্টার্স ও পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান