আক্কেলপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে প্রায় ৮ বছর পরে আক্কেলপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম¦র সোমবার উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন কমিটির সভাপতির স্বাক্ষরিত ফলাফল সূত্রে জানা গেছে, এই নির্বাচনে সভাপতি পদে রত্নাহার কৃষক সমবায় সমিতি লি: এর তোজাম্মেল হোসেন আনারস প্রতীকে, সহ-সভাপতি পদে উত্তর মোহনপুর কৃষক সমবায় সমিতি লি: এর আবুল কাসেম দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।
আরো জানা গেছে, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৬ টি ব্লকের মধ্যে সদস্য পদে ২নং ব্লকে ভোটের মাধ্যমে কাঁঠালবাড়ি কৃষক সমবায় সমিতি লি: এর আবু বক্কর সিদ্দিক সাইকেল প্রতীকে এবং বিনা প্রতিদ্ব›দিতায় ১ নং ব্লকে বারইল কৃষক সমবায় সমিতি লি: এর আব্দুস সালাম, ৪ নং ব্লকে প: পাঠানধারা কৃষক সমবায় সমিতি লি: এর যতিশ চন্দ্র শীল ও ৬নং ব্লকে দ: দেওড়া কৃষক সমবায় সমিতি লি: এর মাধবীলতা সাহা নির্বাচিত হয়েছেন। তবে ৩ ও ৫ নং ব্লক থেকে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
আক্কেলপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন কমিটির সভাপতি আতিকুর রহমান বলেন,‘ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে ও ফলাফল প্রদান করা হয়েছে। নির্বাচনে শুধু সভাপতি পদে ১টি ভোট বাতিল হয়েছে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়