শিশু ধর্ষণ ও নির্যাতন করে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া শান্তির মোড় এলাকার শিশু সামিরা জান্নাতুল ফেরদৌসের (১১) মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও বিচার দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার বিষয়ক অঙ্গ সংগঠন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কোর্ট চত্ত্বরে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রাজশাহী দামকুড়া এলাকার মুরালীপুর প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী সামিরা জান্নাতুল ফেরদৌসকে অপহরণ করে প্রায় ২০০ সিগারেটের ছ্যাঁকা দিয়ে ৩ জন মিলে গণধর্ষণ করার পর হত্যাকারীদের শাস্তির দাবিতেই এই মানবন্ধনের আয়োজন করে মৃত স্কুল ছাত্রী সামিরার বাবা রিক্সাচালক শামিম।
মানববন্ধনে মৃত স্কুল ছাত্রী সামিরার বাবা শামিম কান্না জড়িত কন্ঠে বলেন, গত ৯ জুলাই দুপুরে আমার বড় মেয়ে (১১), ছোট মেয়ে (৮) ও ছেলেকে বাড়িতে রেখে শ্বশুরবাড়ি যাই। বিকেলে বাড়িতে এসে বড় মেয়েকে ডাকাডাকি করে খুঁজতে থাকি। একপর্যায়ে বসতঘরের তীরের সঙ্গে বাঁশে ঝুলানো অবস্থায় মেয়েকে উদ্ধার করি। এসময় তার পা দুটি মেঝেতে লেগে ছিল। পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার দিন একই এলাকার সানাউল্লার ছেলে শামীম আমার মোবাইলে ফোন করে অবস্থান জানতে চায়। তখন সন্দেহ হয় তারা আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। সেদিন বাড়িতে ফিরে এসে অন্যান্য দিনের মত স্বাভাবিক আচরণ দেখতে পাইনি তার। পরে গত ২৩ জুলাই শামিম, রকি, টিয়া আলম গোলাব ও বাবুকে আসামি করে মামলা দায়ের করা হয়। একজন আসামি র্যাব গ্রেফতার করে ও আরেক আসামি হাইকোর্ট থেকে জামিনে এসে আমাদের ভয়ভীতি ও মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করছে। এছাড়া সাক্ষীদের নানান ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
রাজশাহী পিবিআই জানায়, মামলাটির তদন্ত কাজ চলমান রয়েছে এবং অভিযুক্ত আসামীরাও জামিনে আছে, তবে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি।
উল্লেখ্য, ইতোপূর্বেও স্কুল ছাত্রী সামিরাকে নিয়ে মাননববন্ধন করে এলাকাবাসী এবং প্রেস কনফারেন্স এর আয়োজন করে সকলকে বিষয়টি অবগত করেছিলেন মৃত স্কুল ছাত্রীর বাবা রিক্সা চালক শামিম।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied