পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন দিবসকে ঘিরে তিনদিনের আনন্দ উৎসব
আসছে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় তিনদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা।বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ গ্রহণ করবেন বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সকল হোটেল মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ।
কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহআলম হাওলাদার জানান, এ সপ্তাহে সরকারি ৩ দিনের ছুটি রয়েছে। এ ছাড়া বুধবার পর্যটন দিবস। আমরা সব কিছু বিবেচনা করে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছি। ইতোমধ্যে অনেকে হোটেলের কক্ষ বুকিং হয়ে গেছে। আশা করছি, লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশসানের আয়োজনে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা স্থান ঠিক করেছি এবং স্টেজ তৈরি ও আনুসঙ্গিক কাজ শুরু করেছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা পর্যটন দিবস উপলক্ষে ব্যাপক আয়োজন করেছি। সৈকতে তিনদিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। র্যালিতে হোটেল মোটেলের মালিক, কর্মচারী, পর্যটন ব্যবসায়ী এবং পর্যটকসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করবেন।
এছাড়া ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগত পর্যটক থেকে শুরু করে সব ক্ষেএে সব সময় নিরাপত্তার জন্য তারা
তৎপর রয়েছেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied