ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন: ইসি আনিছুর
ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। ভিসা নীতি নিয়ে ভাববার বিষয় সরকারের। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে আর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান।
দুপুরে গাজীপুরের শ্রীপুরে কয়েকটি ধাপে ২ লাখ ৮৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব বিষয়ে জানায় নির্বাচন কমিশনার।
এছাড়াও তিনি বলেন, বিএনপির সাথে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খুলা রয়েছে। এর আগেও বহুবার বিএনপিকে সংলাপের দাওয়াত দেয়া হয়েছে। তবুও তাঁরা আমাদের আহবানে সারা দেয়নি। এখন আর তাদের সংলাপের দাওয়াত দিবে না নির্বাচন কমিশন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের
মহাপরিচালক এ.কে.এম হুমায়ূন কবির। তিনি বলেন, বিশ্বের সব দেশে স্মার্ট জাতীয় পরিচয় পত্র দিয়েছে। বর্তমান সরকারও সবার হাতে হাতে স্মার্ট কার্ড তুলে দিতে একটি প্রকল্প নেয়। এখন সরকারি টাকায় মানুষকে ভিনা খরচে কার্ডটি প্রদান করা হচ্ছে।
আর স্মার্ট জাতীয় পরিচয় পত্রের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, স্মার্ট এনআইডি কার্ডে কোন ভূল তথ্য থাকলে সঠিক তথ্য দিয়ে সেই এনআইডি কার্ড সংশোধন করার সুযোগ রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামসহ আরো অনেকে। ৫ম ধাপে শ্রীপুর উপজেলায় এই স্মার্ট পরিচয় পত্র বিতরণ করা হলো। এখন এরপর এ জেলার কাপাসিয়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরন করবে ইসি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন
সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
Link Copied