বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান উদ্বোধনীতে সাংসদ মোস্তাফিজ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বজুড়ে চলছে আতংক। কঠিন পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্যে সরকার বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আলহাজ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
আজ (শনিবার) উপজেলার ৭নং সরল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরী।
উপজেলার পৌরসভা, পুকুরিয়া, সাধনপুর, বৈ
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বৃষ্টির তোয়াক্কা না করেই টিকা গ্রহণের জন্যে অসংখ্য নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। সহজে টিকা গ্রহণ করতে পেরে সরকারকে ধন্যবাদ জানান গ্রহণকারীরা। তবে আগতদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, সরকার জনগণের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করলেও টিকা গ্রহণের জন্যে নিবন্ধন করতে গিয়ে এক ধরনের ভোগান্তি হচ্ছে। কোনো জায়গায় জনপ্রতি নিবন্ধন ফি নিচ্ছে ৫০ টাকা আবার কোথাও আরো বেশি নিচ্ছে। যারা পঞ্চাশ টাকার বেশি দিচ্ছে তাদের নিবন্ধন আগেই করে কম্পিউটার দোকানিরা- এমন অভিযোগ রয়েছে অহরহ। শেখেরখীল ইউপি কার্যালয়ে টিকাদান কর্মসূচির শুরুতেই টিকা গ্রহণ করলেন শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার। এ সময় সরকারকে ধন্যবাদ জানান ইয়াছিন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই