গাজীপুর সিটিতে দেয়া হচ্ছে ১ লাখ করোনা ভ্যাকসিন
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে এক লাখের বেশি করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। পূর্বে রেজিস্ট্রেশন না করে জাতীয় পরিচয়পত্র নিয়ে ভ্যাকসিন দেয়ার নির্ধারিত কেন্দ্রে গেলেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। শনিবার (৭ আগস্ট) সকালে বোর্ড বাজার এলাকায় স্থানীয় একটি স্কুলে স্থাপিত বুথে গণহারে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই টিকা দান কর্মসূচি। সারাদেশের ন্যায় সরকারের ৩২ লাখ করোনা ভ্যাকসিন গণহারে দেয়ার কর্মসূচির পাশাপাশি প্রথম দিন শুধু গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডের ৫৭টি কেন্দ্রে ৩৪ হাজার ২০০ নাগরিককে ভ্যাকসিনের প্রথম ডোজের আওতায় আনা হবে বলে জানা গেছে।
মেয়র বলেন, গাজীপুর মহানগরী একটি বৃহৎ শিল্পাঞ্চল। তাই বড় জনগোষ্ঠীসংবলিত এলাকাকে দ্রুত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে সব নাগরিককে কোভিড-১৯ টিকা দেয়া হবে।
মেয়র আরো বলেন, সিটি এলাকায় ৫৭টি ওয়ার্ডের ১৭১টি কেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। আজ (শনিবার) এবং ৮ ও ৯ তারিখ এক লাখের বেশি টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরো বাড়ানো হবে। টিকাদানের জন্য আমাদের ৪০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত আছেন। সিটি এলাকায় কোনো নাগরিক ভ্যাকসিনের আওতার বাইরে থাকবেন না। এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, স্থানীয় কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা।
এমএসএম / জামান
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied